সর্বশেষ আপডেট
Print this Page
সকল পোষ্টসমূহ
স্বাস্থ্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
স্বাস্থ্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রোজায় কিডনি রোগীর জীবনযাপন


রমজান মাসে খাদ্যাভ্যাস ও খাদ্যগ্রহণের সময়ে পরিবর্তন আসে, পরিবর্তিত হয় জীবনযাপন প্রণালীতেও। এই পরিবর্তনের কারণে অনেকেরই দেখা দেয় সাধারণ কিছু শারীরিক সমস্যা। চিকিৎসকের পরামর্শ ও খাদ্য তালিকার প্রতি মনোযোগের মাধ্যমে সহজেই এসব সমস্যা এড়ানো সম্ভব। বিশেষ করে কিডনি রোগীদের এ সময় যত্নবান হওয়া উচিত। শরীরের অত্যন্ত প্রয়োজনীয় অঙ্গ হচ্ছে কিডনি। শরীরের সব বর্জ্য কিডনির মাধ্যমে বের হয়। প্রসাব তৈরি ছাড়াও শরীরে পানি ও লবণের সমতা রক্ষা করে, বিভিন্ন হরমোন তৈরির মাধ্যমে রক্ত তৈরিতে সাহায্য করে। এ ছাড়া শরীরের ক্যালসিয়ামের ভারসাম্য রক্ষা করে।
দুভাবেই কিডনি বিকল হতে পারে। যেমন- আকস্মিক কিডনি বিকল ও ধীরগতিতে কিডনি বিকল। সাধারণত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ থেকে ধীরগতিতে কিডনি বিকল হয়। বিশ্বের উন্নত দেশগুলোতে ডায়াবেটিসই ধীরগতিতে কিডনি বিকলের প্রথম ও প্রধান কারণ কিন্তু বাংলাদেশে কিডনির ইনফেকশন বা প্রদাই ধীরগতিতে কিডনি বিকলের প্রথম ও প্রধান কারণ। তাই শিশুদের চর্মরোগ বা স্ক্যাবিস এবং গলাব্যথা বা টনসিলাইটিস হলে অবশ্যই চিকিৎসা করাতে হবে, কোনোভাবেই অবহেলা করা ঠিক নয়। ধীরগতিতে কিডনি বিকলের হাত থেকে রক্ষা পেতে- ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে।* ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যথানাশক ওষুধ কিংবা এন্টিবায়োটিক খাওয়া যাবে না।*পরিবারে কারও কিডনি রোগ থাকলে আজই আপনার কিডনি রোগ আছে কিনা পরীক্ষা করে জেনে নিন। * প্রস্রাবে প্রদাহ হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা করে নিন এবং চিকিৎসা নিন। প্রচুর পরিমাণে পানি পান করুন এবং প্রস্রাব আটকে রাখবেন না। এ ছাড়া আকস্মিক কিডনি বিকলের অনেক কারণ রয়েছে। বাংলাদেশে সাধারণত ডায়রিয়ার কারণেই আকস্মিক কিডনি বিকল হয়। তাই মনে রাখতে হবে- ডায়রিয়া হলে পানিশূন্যতা যাতে না হয় সেদিকে দৃষ্টি দিতে হবে। স্যালাইন ও পানি পান করতে হবে। িবমি হলে অবশ্যই খেয়াল রাখতে হবে পানিশূন্যতা যেন না হয়। * অনেক সময় মহিলাদের প্রসবকালীন প্রচুর রক্তক্ষরণের কারণে আকস্মিক কিডনি বিকল হতে পারে, তাই অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে। * গর্ভপাত বা Abortion-এর কারণে অনেক সময় Septicaemia হয়েও আকস্মিক কিডনি বিকল হয়। তাই মহিলাদের সতর্ক হতে হবে। * অনেক সময় Blood clot-এর মাধ্যমেও মূত্রনালিতে Blockedge হয়েও আকস্মিক কিডনি বিকল হতে পারে। কিডনি রোগ যাতে না হয় সেদিকে প্রতিকার ও প্রতিরোধক ব্যবস্থা নিতে করতে হবে। প্রচুর পানি পান করতে হবে। প্রস্রাব আটকে রাখা যাবে না। ওষুধ গ্রহণের ব্যাপারে সতর্ক থাকতে হবে। ফলমূলে রাসায়নিক পদার্থ মিশ্রিত থাকে বলে পানিতে ভিজিয়ে ভালো করে ধুয়ে খোসা ফেলে খেতে হবে। সর্বপরি সচেতন হতে হবে।
লেখক : সহকারী অধ্যাপক, ন্যাশনাল ইনস্টিটিউট
অব কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজি।

0 comments

ক্যান্সার ঠেকাবে সালাদ!

salad
বাদ্যযন্ত্র ছাড়া গান যেমন সৌন্দর্য-হারা, তেমনই সালাদ ছাড়া খাবারও তার রুচি-হারা। ভোজনবিলাসীরা ছাড়া অনেকে হয়তো সালাদকে অতোটা উচু আসনে বসাতে চাইবেন না। কিন্তু উপকারীতার কথা শুনলে তারাও সালাদের পক্ষে আসবেন। সম্প্রতি এক ব্রিটিশ গবেষণায় প্রমাণ মিলেছে, গ্রিন টি, ডালিম, হলুদ ও ব্রোকলির নির্যাসের এক পরিমিত সংমিশ্রণ (সালাদ) ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখতে পারে। এতে আরো বলা হয়, ব্রেস্ট ক্যান্সার ও প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধে ডালিম এক ঔষধি ভূমিকা রাখে। সালাদ স্বাস্থ্যসচেতন মানুষের ম্যানুতে থাকবেই। যারা অলস তারা হয়তো বাড়তি হিসেবে গতানুগতিক খাবারের বাইরে সালাদের আয়োজন করতে চান না। কিন্তু এটা ঠিক নয়। যদি ক্যান্সারের মত রোগের দাওয়াই হয়ে উঠে সালাদ, তাহলে কেন আলসেমি?
ক্যান্সার সঞ্জীবনী সালাদের যে তরিকা (রেসিপি) দিয়েছেন তার একটা নমুনা নিচে উল্লেখ করা হল :
যা লাগবে-
ছোট করে কাটা ২ কাপ ব্রোকলি
১ কাপ মটরশুঁটি
২ কাপ সিদ্ধ শিমের বিচি
২ কাপ লাল ক্যাপসিকাম
১ টেবিল চামচ হলুদ
১ টি ডালিমের দানা
১ কাপ সিদ্ধ মটর ডাল
১ কাপ পেয়াজ কুঁচি
৬/৭ টি রসুনের কোয়া
১ টেবিল চামচ জিরা
১ টেবিল চামচ অলিভ অয়েল
২ কাপ লেটুস পাতা কুঁচি
লবন পরিমানমত
গোলমরিচ গুঁড়া পরিমানমত
তৈরি প্রণালী-
একটি ফ্রাইং প্যানে অলিভ অয়েল দিয়ে পেয়াজ আর রসুন ভেঁজে নিন। পেয়াজ রসুন নরম হয়ে এলে হলুদ, জিরা, লবন ও গোলমরিচের গুঁড়া দিয়ে অল্প আঁচে নাড়াচাড়া করতে থাকুন। এবার মটরশুঁটি, ব্রোকলি, লাল ক্যাপসিকাম দিয়ে দিন। নাড়াচাড়া করে অল্পকিছুক্ষণ পরই সিদ্ধ শিমের বিচি ও মটর ডাল দিয়ে নাড়াচাড়া করুন।
একটি বড় পাত্রে নামিয়ে ডালিম দানা ও লেটুস পাতা দিয়ে পরিবেশন করুন ক্যান্সার প্রতিরোধী এই সালাদ।
0 comments

অনিয়মিত ও শেষরাতে ঘুমানো শিশুদের মস্তিষ্ক দুর্বল করে দেয়


শেষ রাতের দিকে কিংবা অলসতা করে দেরি করে ঘুমাতে যাওয়ার নিয়ম শিশুদের মনও মস্তিস্ক নিস্তেজ করে দিতে পারে। সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক এক গবেষণায় এ তথ্য জানা গেছে।
যুক্তরাজ্যের ৭ বছর বয়সী ১১ হাজারেরও বেশি শিশুর মস্তিস্কের ক্ষমতা ও ঘুমের ধরন নিয়ে চালানো গবেষণা থেকে এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গবেষকরা।
শিশুদের মধ্যে অনেকে আছে যারা দেরি করে ঘুমায়। এবং তারা প্রতিদিন নিয়ম করে নির্ধারিত সময়ে ঘুমাতে যায় না।
আবার কোন কোন শিশু আছে যারা রাতে বিভিন্ন বিষয়ে পড়ে, সাথে সাথে গণিতও চর্চা করে। এবং নিয়মিত রাত নয়টার কিছুটা পরে শুয়ে পড়ে।
গবেষকরা বলেন, কম ঘুম শিশুর শরীরের স্বাভাবিক ছন্দময়তায় বিঘ্ন ঘটাতে পারে। একইসাথেমস্তিস্ক যে সুষ্ঠু ও উত্তম উপায়ে নতুন নতুন তথ্য সংগ্রহ করে, শিখে সেই প্রক্রিয়াগত শক্তি কমিয়ে দিতে পারে কম ঘুম।
গবেষকরা ৩ বছর, ৫ বছর এবং ৭ বছরের শিশুদের উপর তাদের গবেষণা চালিয়েছেন। এতে কিভাবে শিশুরা জানছিল, এবং জানা মত কিভাবে কাজ করছিল একইসাথে তাদের ঘুমের অভ্যাসের সাথে জানার ও করার বিষয়গুলো সম্পর্কিত কিনা ইত্যাদি বিষয়ে তারা তথ্য সংগ্রহ করেন।
গবেষক দলের লেখক অধ্যাপক সাকার বলেন, ‘শিশু বয়সেই যত তাড়াতাড়িঘুমের একটি ভাল রুটিন প্রতিষ্ঠা করে ফেলা খুব ভাল ফল দিতে পারে। তবে এতে কখনো দেরি করা যাবে না।’
গবেষণায় দেখা যায়, ৩ বছর বয়সে অনিয়মিত ঘুমের সময়টা অধিকাংশের ক্ষেত্রেই ঘটেছে। ৫ বছর বয়সের শিশুদের ক্ষেত্রে দেখা যায় শুতে যাওয়ার এ নিয়মটা সবার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়ে গেছে।
তবে সাত বছর বয়সের অর্ধেকেরও বেশি শিশুকে রাত সাড়ে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যেই ঘুমিয়ে পড়তে দেখা যায়।
এছাড়া সর্বোপরি গবেষণার আওতায় থাকা বেশির ভাগ শিশুকেই দেখা যায় তারা দেরি করে এবং অনিয়মিত ঘুমাতে যায়। গবেষকরা বলেন, এ অভ্যাস খুবই মারাত্মক।
এছাড়া ছেলে শিশুদের তুলনায় অনিয়মিত ঘুমের অভ্যাস মেয়ে শিশুদের ক্ষেত্রে অনেক বেশি দেখা গেছে। এবং এ অভ্যাস ক্রমাগত আরো বাড়তে দেখা যায়।
যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অফ প্যাডিয়াট্রিকস এন্ড চাইল্ড হেল্থের শিক্ষক গবেষক ড. রবার্ট স্কট জাপ বলেন, ‘এ গবেষণায় প্রথম নজরেই দেখা যায়, কম ঘুম শিশুদের কম বুদ্ধিমান হিসেবে গড়ে তোলে। তবে এটা পরিষ্কার যে, এই অল্প ঘুম খুবই জটিল।’
Source - poriborton.com

0 comments

হাত মেলাতে সতর্কতা!


হাত মিলিয়ে কুশল জিজ্ঞাসা আমাদের নিত্যদিনের ব্যাপর।   তবে এই বর্ষায় একটু সাবধান। কারণ অনেকেরই চোখ   উঠেছে। হাতে হাতে ছড়িয়ে যাওয়া ভাইরাস আপনারও  চোখ উঠিয়ে দিতে পারে। 

 ছোট বেলায় বন্ধুরা যখন বলতো চোখ উঠেছে, মজা করে বলতাম কোথায় উঠেছে? গাছে না ছাদে? তবে আমি নিজে আক্রান্ত হয়ে বুঝেছিলাম যে চোখ কোথায় ওঠে। চোখওঠা বা কনজাংকটিভাইটিস রোগের অভিজ্ঞতা হয়নি এমন লোকই খুঁজে পাওয়া কঠিন হবে। চোখ লাল হয়ে যাওয়া, চোখ জ্বালা, চোখে বালুর মতো কিছু পড়েছে বলে মনে হওয়া, চোখ দিয়ে পানি পড়া, চোখের কোণে পিঁচুটি জমা, চোখে চুলকানি, চোখের পাতা ফুলে যাওয়া, আলোর দিকে তাকাতে সমস্যা হওয়া, দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া—এসবই চোখ ওঠা বা কনজাংকটিভাইটিস রোগের লক্ষণ। এটি একটি ভাইরাসজনিত রোগ। মূলত ‘এডেনো ভাইরাস’ এর জন্য দায়ী। সাধারণত একই সঙ্গে দুই চোখই আক্রান্ত হয়, তবে কোনো কোনো সময় এক চোখ অন্য চোখের চেয়ে একটু আগে অসুস্থ হয় এবং ১-২ দিনের মধ্যেই অন্য চোখে রোগ ছড়িয়ে পড়ে।

চোখ ওঠা সাধারণত সাতদিনের মধ্যেই ভাল হয়ে যায়। চিকিৎসক কখনো কখনো এ জাতীয় চোখ ওঠার জন্য এন্টিবায়োটিক ড্রপ দিয়ে থাকেন। চোখ উঠলে গরম পানির সেঁক দিলে আরাম পাওয়া যায়। চোখ ওঠার সাথে সাথে অনেকেই চিকিৎসকের কাছে যেতে চান না । কিন্তু সাতদিনের মধ্যে চোখ ওঠা না গেলে অবশ্য চোখের ডাক্তারের কাছে যেতে হবে । এ ছাড়া চোখে ওঠার পর স্টেরয়েড জাতীয় কোনো ওষুধ চোখে দেয়া যাবে না । তাতে মারাত্মক কুফল দেখা দিতে পারে। চোখ উঠলে কেউ কেউ শামুকের পানিসহ নানা ধরণের টোটকা চিকিৎসা করেন। এ জাতীয় চিকিৎষা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। না হলে অন্ধ হওয়ার আশংকা সহ নানা ধরণের মারাত্মক উপসর্গ দেখা দিতে পারে।

চোখ উঠলে করণীয়:
- বেশ ছোঁয়াচে রোগ বিধায় রোগীকে এ ব্যাপারে বেশি সচেতন হতে হবে।
- এদিক-সেদিক বেশি ঘোরাঘুরি না করাই ভালো।
- পরিষ্কার কাপড় অথবা টিস্যু দিয়ে চোখের কোণে জমে থাকা পিঁচুটি পরিষ্কার করতে হবে। যতটা সম্ভব ওই কাপড় ঘন ঘন গরম পানি দিয়ে ধুয়ে ব্যবহার করা ভালো।
- অন্য চোখেও এ রোগের আক্রমণ ঠেকাতে যতটা সম্ভব ভালো চোখে হাত না দেওয়াটা মঙ্গলজনক। তবে সাধারণত এ রোগে এক সঙ্গে অথবা পর্যায়ক্রমে দুই চোখই আক্রান্ত হয়।
- রাতে ঘুম থেকে ওঠার পর ব্যবহার্য জিনিসপত্র; যেমন- বালিশের কভার, তোয়ালে, স্লিপিং স্যুট ইত্যাদি গরম পানি দিয়ে ধুয়ে ফেলা উত্তম।
- চোখে কালো চশমা পরা উচিত। এতে আলোর প্রতি সংবেদনশীলতা কমে আসে।
- ডাক্তারের পরামর্শে চোখ পরীক্ষা করিয়ে চোখে ওষুধ দেওয়া ভালো।

স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখুন, পোষ্টটি লাইক কমেন্ট অথবা শেয়ার করুন 
0 comments

ওষুধ ছাড়া কী করে মাথাব্যথা সারাবেন?

বাঙালির জীবনে মাথাব্যথা প্রবল সমস্যা। ১৫ কোটি জনসংখ্যার এই দেশে প্রতিদিন ন্যূনতম ১০% লোক মাথাব্যথায় আক্রান্ত হন। অন্যান্য দেশে একই হার। মাথাব্যথা আমাদের জীবনে এত বেশি ‘কমন’ যে এর মধ্যে যারা যারা মাথাব্যথায় ভোগেন তারা ডাক্তারের শরণাপন্ন হন না। নিজেরাই নিজের চিকিৎসা করেন। প্যারাসিটামলের কথা সবাই জানি। ঙঞঈ  জাতীয় ওষুধের মধ্যে প্যারাসিটামল ট্যাবলেট, যা পৃথিবীর যে কোনো আনাচে-কানাচে ব্যাপকভাবে বিক্রি হয়। আরেকটি ঙঞঈ যা প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যায়, এমন ওষুধ ডায়াজিপাম। জন্মকাল থেকে প্রতিটি নারী-পুরুষ সিডাক্সেন ট্যাবলেটের সাথে পরিচিত। যে কোনো বাড়িতে ন্যূনতম ২টি ওষুধ যদি থাকে তার একটি প্যারাসিটামল ট্যাবলেট ও সিডাক্সেন ট্যাবলেট। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যারা এ ওষুধ ব্যবহার করেন তারা মাথাব্যথার জন্যই ব্যবহার করেন। ঘুমের জন্য নয়, মাথাব্যথা কমানোর জন্য।
ডায়াজিপাম ওষুধের ব্যাপারে ১৯৮৯ সালে এক সমীক্ষায় দেখা গেছে যে, বাংলাদেশের প্রায় ৫ লক্ষ মহিলা, গৃহিণী প্রতিরাতে ঘুমের ওষুধ খান। স্বভাবত আগামীতে এই পরিমাণ আরো বেশিই হবে।
সাধারণভাবে কর্মজীবী গৃহিণী ও পড়ুয়া মেয়েদের মধ্যে এই জাতীয় প্যারাসিটামল, সিডাক্সেন জাতীয় ওষুধ খাওয়ার প্রবণতা উল্লেখ করা যায়। আমরা এ দেশের জনগণ, হরহামেশা একজনের অসুখের কথা শুনলে চট করে ওষুধের কথা বলি এবং প্রায় প্যারাসিটামল ট্যাবলেটের কথা বলি। সমকালীন সাহিত্যে জনপ্রিয় ঔপন্যাসিক এই প্যারাসিটামল বা সিডাক্সেন ট্যাবলেট তাদের বইতে প্রেসক্রাইব করে থাকেন।
ওষুধ ছাড়া কী করে মাথাব্যথা সারাবেন?
 
  • শিথিলায়ন বা দীর্ঘ শ্বাস নেয়ার টেকনিক, সুস্থ শিথিল জিনিস চোখে দৃশ্য হিসেবে আনা, কগনিটিভ থেরাপি, আকুপাংচার, মানসিক চাপ কমানোর বিভিন্ন পদ্ধতি অবলম্বন ও ম্যাসাজ।
  • বরফ ঢেলা চিকিৎসা। বরফ একটি কাপড়ের পুঁটুলি বানিয়ে মাথায় চাপ দেয়া। মাথাব্যথার যত প্রথম ভাগে এই কাজ করা তত কম মাথাব্যথা হবে। সাধারণত ব্যথার জায়গাগুলোতে চেপে ধরুন। তাছাড়া ঘাড়ের পেছনে, কপালে, চোয়ালে, মাথার দুই পাশে দিতে হবে।
  • গরম ভাব অনেক সময় শিথিলায়ন প্রক্রিয়ায় সাহায্য করে। গরম পানিতে গোসল করলে শরীরের বিভিন্ন অংশ রিলাক্স হয় ও মাথাব্যথা তাতে কমে যায়। অন্ধকার ঘরে বিশ্রাম নিন। পারলে ১৫-২০ মিনিট সময় ঘুমিয়ে নিন। আপনার মাথাব্যথা কমতে তা সাহায্য করবে।
  • বায়োফিডব্যাক চেষ্টা করে দেখতে পারেন।
  • আকুপাংচার প্রক্রিয়ায় ব্যথার বিরুদ্ধে শরীরের স্বাভাবিক প্রক্রিয়ায় বাড়াতে সাহায্য করবে।
  • কগনিটিভ থেরাপির মাধ্যমে ব্যথার বিরুদ্ধে মনের শক্তি বাড়ানো যায়।
Health 21 থেকে নেয়া
0 comments
 
ভোরের পাখি ব্লগ
© ভোরের পাখি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
ধুমেরকুঠি, হারাগাছ, কাউনিয়া, রংপুর
ইমেইলঃ-bhorerpakhi.2006@gmail.com