সর্বশেষ আপডেট
Print this Page
সকল পোষ্টসমূহ
টেকনোলজি নিউজ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
টেকনোলজি নিউজ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

দেশের ৭ম মোবাইল অপারেটর ভোডাফোন

দেশের ৭ম মোবাইল ফোন অপারেটর হিসেবে যাত্রা শুরু করছে ভোডাফোন।
পহেলা সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে সংযোগ। প্রাথমিকভাবে সত্তুর হাজার সিম নিয়ে যাত্রা শুরু করছে তারা।
তবে অন্যান্য ছয়টি অপারেটরের মতো থাকছেনা কোনো টু-জি সংযোগ। শুরু থেকেই গ্রাহকদের থ্রি-জি সেবা দেবে কোম্পানিটি। থ্রি-জি সেবাকে সহজলভ্য করতে সাশ্রয়ী থ্রি-জি সেটও বাজারে আনছে তারা।
উল্লেখ্য, ইতিপূর্বেও বাংলাদেশে মোবাইল সেবা দিতে আগ্রহী ছিলো ভোডাফোনের অধিকারী আশানিয়া কোম্পানি। একটেল (বর্তমান রবি) কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রস্তাবও দেয়া হয়েছিলো। কিন্তু তখন একটেলের অনাগ্রহে সম্ভব হয়নি তা। সম্প্রতি ‘টেলিগ্রাফ’কে দেয়া এক সাক্ষাৎকারে ভোডাফোনের সিইও জানান, তারা বাংলাদেশের ব্যাপারে আশাবাদী। দেশে বর্তমানে টেলিটক, গ্রামীণফোন, রবি, বাংলালিংক, এয়ারটেল ও সিটিসেল এই ছয়টি মোবাইল অপারেটর থাকলেও থ্রি-জি সেবা দিচ্ছে একমাত্র টেলিটক। ফলে, উন্নত সেবা পাবার আশায় সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতেও ভোডাফোনের ব্যাপারে তরুণদের উৎসাহী দেখা গেছে।
0 comments

গুগল আনছে নতুন ‘নেক্সাস ১০’

বড় মাপের ট্যাবলেট ভক্তদের জন্য সুখবর। গুগল সম্প্রতি ১০ ইঞ্চি মাপের নতুন সংস্করণের একটি নেক্সাস ট্যাবলেট বাজারে আনার ঘোষণা দিয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’।
২৪ জুলাই গুগলের কর্মকর্তা সুন্দর পিসাই গুগল ‘নেক্সাস ১০’ ট্যাবলেটের খবর নিশ্চিত করেছেন।গুগল জানিয়েছে, নেক্সাস ১০ ট্যাব তৈরি করবে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। চলতি বছরের অক্টোবর নাগাদ নেক্সাস ট্যাবটি বাজারে আসতে পারে।২৪ জুলাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিশ্বের সবচেয়ে বেশি রেজুলেশনের ট্যাবলেট কম্পিউটার ‘নেক্সাস ৭’-এর ঘোষণা দিয়েছিল গুগল। প্রতি ইঞ্চিতে ৩৩৪ পিক্সেল ঘনত্বের এ ট্যাবলেটের ডিসপ্লে অ্যাপলের আইপ্যাডের চেয়েও উন্নত। গুগলের দাবি, ‘নেক্সাস ১০’ হবে উদ্ভাবনী বৈশিষ্ট্যের একটি প্রযুক্তিপণ্য। বাজারে আইপ্যাডকে টেক্কা দিতেই আসবে নতুন সংস্করণের নেক্সাস ১০।
সুত্রঃ প্রথমআলো
0 comments

হাতের লেখা খারাপে দায়ী ইন্টারনেট!

তরুণ শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ! বর্তমানে শিক্ষকেরা মোটেও আধুনিক প্রযুক্তির ওপর ভরসা করেন না। তাঁরা মনে করেন, বর্তমান যুগের ডিজিটাল প্রযুক্তি, ইন্টারনেট, টেক্সট, সামাজিক যোগাযোগ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের পড়াশোনায় দক্ষতা, সৃজনশীলতা কমিয়ে দিচ্ছে। ভাষার ব্যবহার, তথ্য উদ্ধৃতির ব্যবহার, বড় অনুচ্ছেদ পড়া ও জটিল যুক্তি দিয়ে লেখার ক্ষেত্রে শিক্ষার্থীদের সমস্যায় ফেলছে ইন্টারনেট। সম্প্রতি শিক্ষকদের নিয়ে করা পিউ রিসার্চের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। 
তবে, অনেক শিক্ষকই আবার ডিজিটাল প্রযুক্তির ব্যবহারকে দুঃসংবাদ বলে মানতে নারাজ। টুইট, টেক্সটিংয়ের বিষয়গুলো বর্তমানে কোনো কাজে না এলেও ভবিষ্যতে এ ডিজিটাল বিষয়গুলো শিক্ষার্থীদের সৃজনশীলতা ও ব্যক্তিগত বক্তব্যের ক্ষেত্রে কাজে লাগবে বলে মনে করছেন তাঁরা।
পিউ রিসার্চের গবেষণায় উঠে এসেছে, ৮৮ শতাংশ শিক্ষক বর্তমানে তাঁর ক্লাসে পড়ানোর সময় উদ্ধৃতি যুক্ত করা, বিভিন্ন উত্স থেকে তথ্য সংগ্রহ করে তা একত্রে লেখার কৌশল শেখান। ৭৫ শতাংশ শিক্ষকই মনে করেন, শিশুদের কপিরাইট বিষয়টি এবং অন্যের লেখা চুরি না করার বিষয়টি শেখানো উচিত। বর্তমানে সূত্র উল্লেখ না করেই শিক্ষার্থীদের মধ্যে অন্যের লেখা হুবহু বসিয়ে দেওয়ার প্রবণতা বেড়ে গেছে। এ ছাড়া তাঁরা মনে করেন, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ও প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারে শিশুরা সবচেয়ে খারাপ করছে বানানে ও ব্যাকরণে।
জরিপে ৯০ শতাংশ শিক্ষক শিক্ষার্থীদের হাতে লেখার ওপর গুরুত্ব দিতে বলেছেন। শিক্ষকদের পরামর্শ হচ্ছে, শিক্ষার্থীদের সক্রিয়ভাবে চিন্তা করতে হবে, সৃজনশীলতা বাড়াতে হবে, নিজের হাতে লিখতে হবে এবং অন্যের লেখা চুরি করার প্রবণতা বাদ দিতে হবে।

সুত্রঃ Prothom Alo

0 comments

স্মার্টফোনেই হূদয়ের খোঁজখবর!

অপেক্ষার পালা আর নয়, এবার হূদরোগ ঝুঁকি আর তার নজরদারিতে নতুন প্রযুক্তির পর্যবেক্ষক তৈরি হচ্ছে। সার্বক্ষণিকভাবে যে আপনার হূিপণ্ডের ভালোমন্দের প্রতি নজর রাখবে, থাকবেও একবারে বুকের ভেতরে, ঘনিষ্ঠ সঙ্গী হয়ে; আর আপনার স্মার্টফোনে জানাবে হূিপণ্ডের ভালোমন্দের খবরাখবর।
গবেষকেরা বলছেন এর ফলে হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টারগুলোতে হূদরোগীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকার ক্লান্তি ও বিরক্তির পালার ইতি ঘটবে।
যুক্তরাষ্ট্রের গবেষকেরা জানিয়েছেন, আগামী এক দশকের মধ্যেই হূিপণ্ডের রক্তনালির মধ্যে বসবে অতিক্ষুদ্র মাইক্রোচিপ। সেখান থেকে তথ্য পাঠাবে স্মার্টফোনে। নজরদারিতে থাকবে হূিপণ্ডের খুঁটিনাটি। গবেষকেরা স্মার্টফোনকে মানুষের প্রয়োজনীয় কাজে ব্যবহারের জন্য স্মার্টফোনের সঙ্গে সম্পর্কিত নানা প্রযুক্তি নিয়ে গবেষণা করছেন। 
সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকেরা নতুন স্মার্টফোন প্রযুক্তি উদ্ভাবনের ঘোষণা দিয়েছেন যা মানুষের হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা দিলে সতর্কবার্তা পাঠানোসহ স্বাস্থ্য সংক্রান্ত নানা কাজে সাহায্য করতে সক্ষম হবে। এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
যুক্তরাষ্ট্রের বোস্টনভিত্তিক এম১০ নামের একটি প্রতিষ্ঠান স্মার্টফোনে তথ্য পাঠাতে সক্ষম এমন ট্যাটু বা উলকি উদ্ভাবন করেছেন। প্রতিষ্ঠানটির গবেষকেরা জানিয়েছেন, পাতলা সিলিকনের তৈরি হূত্স্পন্দন ও রক্তচাপ পরিমাপক এ উলকি শরীরে লাগিয়ে রাখলে তা স্মার্টফোনে বিশেষ সংকেত পাঠাতে পারে। এ উলকি থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে শরীরের বিভিন্ন রোগ বা শারীরিক সমস্যার সমাধান করতে পারবেন চিকিত্সকেরা।
সিলিকন ভ্যালির প্রযুক্তি উদ্যোক্তারা এ বিশেষ উলকি ও স্মার্টফোন প্রযুক্তি শিগগিরই বাজারে আনার পরিকল্পনাও করছেন।
গবেষকেরা আশা করছেন, ক্ষুদ্রাকার এ উলকি বর্তমানে ত্বকে ব্যবহূত হলেও আগামী পাঁচ বছরের মধ্যেই তা হূিপণ্ডে ব্যবহার করা সম্ভব হবে। হূিপণ্ডের রক্তনালিতে বিশেষ মাইক্রোচিপ বসিয়ে তা থেকে প্রাপ্ত তথ্য স্মার্টফোনে বিশ্লেষণ করে হূিপণ্ডের ওপর নজরদারি করা যাবে বলে আশা করছেন গবেষকেরা। 

কাজ চালিয়ে যাচ্ছে ফুজিত্সু
জাপানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ফুজিত্সুর গবেষকেরা একটি স্মার্টফোন তৈরিতে কাজ করছেন যা স্মার্টফোনের ক্যামেরায় মুখের ছবি তুলেই ব্যক্তির নাড়ির স্পন্দন জানিয়ে দিতে পারবে। স্মার্টফোনের ক্যামেরা কোনো ব্যক্তির মুখের ওপর পাঁচ সেকেন্ড ধরে রাখলে সঠিকভাবে তাঁর নাড়ির স্পন্দন মাপতে পারবে এ স্মার্টফোন। আগামী বছরের মধ্যেই স্বাস্থ্য পরীক্ষায় কাজে লাগে এবং নিরাপত্তা বৈশিষ্ট্যযুক্ত এমন ধরনের নতুন স্মার্টফোন বাজারে আনবে প্রতিষ্ঠানটি। গবেষকেরা জানিয়েছেন, স্মার্টফোনের জন্য বিশেষভাবে তৈরি প্রযুক্তিটির মাধ্যমে মুখের ওপর জমা রক্ত স্মার্টফোনের ক্যামেরায় ধরা পড়ে এরপর সে ছবিটি স্মার্টফোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিশ্লেষণ করে নাড়ির গতি মাপা যায়।
বর্তমানে বাজারে থাকা স্মার্টফোনের অ্যাপ্লিকেশনগুলোতে নানা অ্যাপ্লিকেশনের সাহায্যে নানা শারীরিক সমস্যার হাল জানা সম্ভব হয়। অ্যাপলের তৈরি আইফোনের জন্য ‘কার্ডিও’ নামের এ ধরনের একটি অ্যাপ্লিকেশন রয়েছে। তবে গবেষকেরা আরও গভীরভাবে জানতে এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন।

ক্যানসারও শনাক্ত করবে স্মার্টফোন!
দক্ষিণ কোরিয়ার গবেষকদের ধারণা সত্য হলে খুব শিগগিরই আপনার স্মার্টফোন মুহূর্তেই জানিয়ে দেবে, কী রোগে আপনি আক্রান্ত হয়েছেন। এমনকি ক্যানসারের মতো রোগও নির্ভুলভাবে শনাক্ত করতে পারবে এই স্মার্টফোন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব টেকনোলজির (কেএআইএসটি) একদল গবেষক দেখেছে, জৈব আণবিক বস্তু শনাক্ত করার কাজে টাচ স্ক্রিন প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। টাচ স্ক্রিনের মাধ্যমে ব্যক্তি ভেদে সুনির্দিষ্ট প্রোটিন ও ডিএনএ শনাক্ত করা সম্ভব। স্মার্টফোনের টাচ স্ক্রিনে কোনো ব্যক্তির ছোঁয়া লাগলে তার শরীরের চার্জের মাধ্যমে তাকে শনাক্ত করা যায়। কারণ একেক মানুষের প্রোটিন ও ডিএনএ একেক রকমের হয়ে থাকে।
লিভারের ক্যানসার নির্ণয়ের জন্য এই প্রোটিনকে শনাক্ত করা যায়। অথচ প্রচলিত প্রযুক্তিতে এই ফলাফল নির্ণয় করতে অনেক বড় বড় যন্ত্রপাতির প্রয়োজন হয়। অবশ্য কবে নাগাদ এই স্মার্ট ফোন তৈরি করা সম্ভব হবে, সে ব্যাপারে সঠিক কোনো ধারণা দেননি গবেষকেরা।

দাঁতে বসে শরীরের খবর

কাগজের চেয়েও পাতলা সেন্সর উদ্ভাবন করেছেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা। এই সেন্সর ট্যাটু বা উলকির মতো দাঁতে লাগানো হবে। সেন্সরটি শ্বাস-প্রশ্বাস পরীক্ষা করে রোগ নির্ণয়ে চিকিত্সককে সাহায্য করতে সক্ষম। গবেষকদের বরাতে এক খবরে ডেইলি মেইল জানিয়েছে, দাঁতে বসানোর উপযোগী এই তারবিহীন সেন্সর কোনো রোগের প্রাথমিক লক্ষণের তথ্য চিকিত্সকের কাছে পাঠাতে পারবে। এ তথ্য স্মার্টফোনে বিশ্লেষণ করে শ্বাস-প্রশ্বাসের ব্যাকটেরিয়া শনাক্ত ও রোগ নির্ণয় করতে পারবেন চিকিত্সকেরা। শিগগিরই এ উলকি বাজারে ছাড়ার পরিকল্পনা করেছেন তাঁরা।

যন্ত্র গলবে শরীরের ভেতরে!
কথায় বলে, ‘শরীরের নাম মহাশয়, যা সওয়াবে তা-ই সয়’। তাই বলে শরীরের ভেতর ইলেকট্রনিক যন্ত্র? হ্যাঁ, ২০১২ সালেই যুক্তরাষ্ট্রের গবেষকেরা এ ধরনের যন্ত্র তৈরিতে সফল হয়েছেন। গবেষকেরা জানান, চিকিত্সার প্রয়োজনে বিশেষ একটি ইলেকট্রনিক যন্ত্র শরীরের নির্দিষ্ট অংশে ওষুধ প্রয়োগের পর আপনা আপনি গলে যাবে। গবেষকেদের দাবি, চিকিত্সা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ যন্ত্র। সিলিকন ও ম্যাগনেশিয়াম অক্সাইডের ওপর রেশমের আবরণ দিয়ে তৈরি এ যন্ত্রটি। গবেষকেরা এ প্রযুক্তিটি চিকিত্সা ক্ষেত্র ছাড়াও কম্পিউটার ও স্মার্টফোনে ব্যবহার করার কথাও ভাবছেন।
0 comments

মোবাইলে ব্রেকিং নিউজ আনছে ফেসবুক



অনেক ফেসবুক ব্যবহারকারীই কোন ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই তা এই সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে শেয়ার করেন। এ সুযোগটি কাজে লাগিয়ে মুঠোফোনে তাৎক্ষণিকভাবে খবর পাঠ করার সুবিধা চালু করতে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। ওয়াল স্ট্রিট জার্নালের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফেসবুক-ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, ফেসবুকের খবর পাঠের এ সেবাটিকে অভ্যন্তরীণভাবে ‘রিডার’ বলা হচ্ছে। এ সেবা মূলত ফেসবুক ব্যবহারকারী ও সংবাদ প্রকাশকদের খবর বিশেষ ফরম্যাটে মুঠোফোনে প্রদর্শিত হবে। 
খবর পাঠের জনপ্রিয় অ্যাপ্লিকেশন ফ্লিপবোর্ডের মতোই কাজ করবে ফেসবুকের রিডার সেবাটি। এক বছর ধরে গোপনে এ প্রকল্পটি নিয়ে কাজ করছে ফেসবুক। তবে কবে নাগাদ মোবাইলে খবর পড়ার এ সুবিধা চালু হবে সে সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ফেসবুক কর্তৃপক্ষ।
0 comments

গ্রামীনফোনের ফ্রি ইন্টারনেট দিয়ে আবার ভিজিট করুন যেকোন ওয়েবসাইট ফুলস্পিডে, অটো ডিসকানেক্ট সমস্যার সমাধান সহ (আপডেট পোস্ট)

কেমন আছেন সবাই , ফ্রি ইন্টারনেট ব্যবহার করে কিভাবে পিসিতে ফ্রি পিসিহেল্পলাইনবিডি সাইট ব্যবহার করবেন সেই টিপস দিচ্ছি , ফ্রি ইন্টারনেট ব্যবহার  করতে পারলে ফেসবুকে আপনার বন্ধুদের অবশ্যই শেয়ার করবেন ।
যা যা লাগবেঃ একটি গ্রামীনফোনের সিমকার্ড, একটি পিসি বা ল্যাপটপ ও মডেম
প্রথমে আপনার গ্রামীনফোনের সিমকার্ডটিতে ৩৫ টাকা ফ্লেক্সিলোড করুন এবার p7 টাইপ করে পাঠিয়ে দিন ৫০০০ নাম্বারে , ১৫ দিনের জন্য প্যাকেজ চালু হয়ে যাবে অথবা ১১ টাকায় p10 চালূ করুণ ৭ দিনের জন্য । মনে রাখবেন ঐ সিমে এই ১৫ দিনের জন্য প্যাকেজ চলাকালীন কোন বাড়তি টাকা লোড দিবেন না তাহলে টাকা কেটে নিবে ।
এবার আপনার জিপি মডেম ওপেন করে Tools ক্লিক করুন , এবার Options ক্লিক করুন
FREE net 1
এবার Profile Management ক্লিক করে New ক্লিক করুন ।
FREE NET 2
প্রোফাইল বানান Profile Name দিবেন Gp MMs এবার Static মার্ক করে নিচের মত করে Apn লিখুন gpmms তারপর Access Number *99# দেয়া থাকবে , না দেয়া থাকলে দিয়ে Save ক্লিক করে ওকে ক্লিক করে বের হয়ে আসুন ।
free net 3

এবার আপনার মডেম ওপেন করে Gp Mms দিয়ে Connect করুন ।
free net6

এবার আপনাকে দুটি সফটওয়্যার নিচের লেখায় ক্লিক করে ডাউনলোড করতে হবে,

সফটওয়্যারটি ডাউনলোড করুন,আনজিপ করুন, এটি পোর্টেবল সংস্করণ তাই সরাসরি প্রোক্সিমাইজ আইকনে ক্লিক করে প্রোগ্রামটি রান করুন।
সফটটি ওপেন করলে সিরিয়াল চাইবে।
সিরিয়াল টি পেতে এখানে যোগাযোগ করুন ।
উপরের দিকে নতুন প্রোফাইল বাটনে ক্লিক করুন।

একটি ডায়ালগ বক্স আসবে। এখানে এডড বাটনে ক্লিক করুন।

এখানে এড্রেস বারে লিখুন 10.128.001.002 এবং Port বক্সে লিখুন 8080 , প্রোটোকল HTTPS  নির্বাচন করে OK বেরিয়ে আসুন।

এরপর প্রোগ্রামটি মিনিমাইজ করে অটো ডায়ালার সফট টি ওপেন করুন।

এরপর অটো ডায়ালার সেটিং করতে হবে।


অটো ডায়ালার:
এই সফটওয়্যারটির মাধ্যমে নেট বিচ্ছিন্ন হবার সাথে সাথে আবার অটো কানেক্ট হয়ে যাবে। এজন্য আপনাকে প্রথমে প্রোক্সিমাইজ সফটটি চালু রেখে অটো ডায়ালার চালু রাখতে হবে, মিনিমাইজ করে রাখতে পারেন ব্যবহারের সময়  ।
ব্যাস! এবার আপনার পিসিতে যেকোনো ব্রাউজার দিয়ে নেট ব্রাউজিং করতে থাকুন।
কাজ হলে বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না ও কোন সমস্যা হলে বা ভাল লাগলে কমেন্টস করবেন অবশ্যই ।

কিছু অংশের জন্য আমাদের ব্লগের লেখক গেমওয়ালার কাছে কৃতজ্ঞ
0 comments

এন্ড্রয়েড এর স্বাদ এখন আপনার উইন্ডোজ পিসিতে উপভোগ করুন (এন্ড্রয়েড সংস্করণঃ ৪.০.৪)

মোবাইল ও ট্যাবলেট পিসিতে ব্যবহিত জনপ্রিয় অপারেটিং সিস্টেম গুগলের এন্ড্রয়েড আপনার উইন্ডোজ পিসিতে খুব সহজেই ব্যবহার করা যাবে। যারা এন্ড্রয়েড চালিত মোবাইল ফোন বা ট্যাবলেট পিসি গুলো ব্যবহার করে থাকেন তারা জানেন আসলে এন্ড্রয়েড আসলে দারুন একটা অপারেটিং সিস্টেম (বিশেষ করে আমার প্রিয়)। অনেকেই আছেন যারা এখন পর্যন্ত এন্ড্রয়েড এর নাম শুনেছেন তবে ব্যবহার করতে পারেন নাই। কারন সবার সমর্থ নাই এই ধরনের স্মার্ট ফোন বাব ট্যাবলেট  কেনার তাই আমি আপনাদের (তাদের) জন্য নিয়ে এলাম এন্ড্রয়েড উইন্ডোজ এর চালানোর সহজ পদ্ধতি। এটা পদ্ধতিতে দুধের স্বাদ ঘলে মেটানো যাবে  আসল এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত মোবাইল বা ট্যাবলেট ব্যবহার করার স্বাদ-ই আলাদা 

এন্ড্রয়েড ব্যবহার করার জন্য যা যা প্রয়োজনঃ

  • উইন্ডোজ অপারেটিং সিস্টেম (পিসি)
  • ভার্চুয়াল বক্স (ডাউনলোড)
  • যেকোনো একটি এন্ড্রয়েড রোম (ডাউনলোড)
উপরের সকল ফাইল সংরক্ষণ করা হলে। আমারা সব প্রথমে ভার্চুয়াল বক্স ইন্সটল করবো। ভার্চুয়াল বক্স ইন্সটল করা জন্য সেই রকম কিছু করতে হবে না তাই স্ক্রিনশট দেয়ার প্রয়োজন মনে করলাম না ;)

ভার্চুয়াল বক্স সেটাপ করার নিয়মঃ

যেহেতু আমরা এই ভার্চুয়াল বক্স দিয়ে এন্ড্রয়েড ব্যবহার করবো তাই আমাদের সেই ভাবে সেই কনফিগারেশন এ ভার্চুয়াল পিসি তৈরি করতে হবে। ভার্চুয়াল বক্স সেটাপ সম্পুর্ন হলে ডেক্সটপ  ভার্চুয়াল বক্স এর সর্টকার্ট আইকন এর উপরে ক্লিক করে ওপেন করুন। তাহলে নিচের ছবির মত আসবে। এখন আমাদের নতুন ভার্চুয়াল পিসি তৈরি করার জন্য নিচের চিহ্নিত (New বাটন) স্থানে ক্লিক করবো।
এবার একবার নেক্সট বাটনে ক্লিক করতে হবে তাহলে নিচের ছবির মত আসবে সেখানে ছবিতে দেখানো অনুযায়ী একটা ভার্চুয়াল পিসির অপারেটিং সিস্টেম তৈরি করতে হবে।
Name: যা ইচ্ছা তাই দিন
Operating System: Linux ব্যবহার করুন।
Version: Linux 2.6 ব্যবহার করুন।
ফরম টি সঠিক ভাবে পূরন করে পরবর্তি ধাপে যাবার জন্য নেক্সট (Next) বাটনে ক্লিক করুন।
এবার আপনার ভার্চুয়াল পিসিতে আপনার মেমরি (র‍্যাম) এর কতটুকু অংশ শেয়ার (দিতে) চান তা নির্বাচন করুন। তবে এন্ড্রয়েড চালানোর জন্য আপনাকে সর্বনিম্ন ৫১২ মেগাবাইট শেয়ার (দিতে) করতে হবে। যাদের পিসিতে তে র‍্যাম বেশি তারা একটু বেশিই দিতে পারেন। যেমনঃ আমি ১জিবি শেয়ার করলাম। কারন বেশি র‍্যাম দিলে বেশি ফাস্ট ও ভালো সুবিধা পাওয়া যায়।
র‍্যাম শেয়ার করা শেষ হয়ে গেলে এবার আমাদের প্রয়োজন হবে একটি ভার্চুয়াল হার্ডডিস্ক (ড্রাইভ) এর। কারন আমি যদি এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম কে আপনার ভার্চুয়াল পিসিতে ইন্সটল করে রাখতে চান তাহলে অবশ্যই আপনার জন্য একটি ভার্চুয়াল হার্ডডিস্ক (ড্রাইভ) ড্রাইভ এর প্রয়োজন হবে। র‍্যাম তৈরি শেষের পরে আমরা দুইবার নেক্সট (Next) বাটনে ক্লিক করবো। এরপরে নতুন একটা উইন্ডো খুলবে সেখানে VDI (VirtualBox Disk Image) নির্বাচন করে নেক্সট (Next) বাটনে ক্লিক করবো, এর পরে Dynamically allocated নির্বাচন করে আবার নেক্সট (Next) বাটনে ক্লিক করবো। তার পরে ভার্চুয়াল ডিস্ক এর সাইজ কত বড় হওয়া প্রয়োজন তা নির্ধারন করুন। আমারা যেহেতু এখানে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করবো তাই বেশি বড় হার্ডডিস্ক এর প্রয়োজন হবে না তবে ২.৫ জিবি এর কম দিবেন না, বেশি দিলে সমস্যা নাই। (তবে ভার্চুয়াল পিসিতে বেশি ব্যবহার করলে আপনার হার্ড ডিস্ক এও বেশি যায়গা দখল করবো)
ডিস্ক তৈরি (যায়গা নির্ধারন) করা হয়ে গেলে নেক্সট (Next) বাটনে ক্লিক করুন। তার পরে ভার্চুয়াল হার্ডডিস্ক তৈরি সম্পন্ন করার জন্য ক্রিয়েট (Create) বাটনে ক্লিক করুন। তাহলেই তৈরি হয়ে যাবে একটি ভার্চুয়াল পিসি যে পিসিতে লিনাক্স ২.৬ সমর্থন করে এবং যথেষ্ট মেমোরি (র‍্যাম) ও হার্ডডিস্ক সেই ভার্চুয়াল পিসিতে যুক্ত হয়ে থাকে।
এর পর আমাদের তৈরি ভার্চুয়াল পিসিতে রান (চালু) করবো। চালু করার জন্য আমারা ভার্চুয়াল বক্স এর লিস্ট আইটেম থেকে আমাদের তৈরি ভার্চুয়াল পিসি নির্বাচন করে স্টার্ট বাটনে ক্লিক করে দিন।
এবার আমারা First Run Wizard নামের একটি উইন্ডো খুলেছে তা দেখতে পাবো আমারা তা থেকে আবারো নেক্সট (Next) বাটনে ক্লিক করুন। নিচের ছবির মত আসলে আপনার ডাউনলোড করা এন্ড্রয়েড রোম (ISO ফাইল) টি নির্বাচন করুন। এর পর আবার নেক্সট (Next) বাটনে ক্লিক করুন  তার পর স্টার্ট (Start) বাটনে ক্লিক করুন।
এর পর আমারা দেখতে পাবো নিচের ছবির মত এন্ড্রয়েড চালু করার পদ্ধতি চলে এসেছে। এবার আপনি চাইলে এন্ড্রয়েড ইন্সটল করা ছাড়াই চালু করতে পারবেন অথবা আপনার ভার্চুয়াল পিসিতে ইন্সটল ও করতে পারবেন :) আমি এখন ইন্সটল ছাড়াই চালু করার পদ্ধতি দেখানোর জন্য দ্বিতীয় (Live CD – VESA mode) টি নির্বাচন করলাম।
ব্যাস এবার কিছু হাবিঝাবি লেখা এসে দেখবেন আপনার স্ক্রিন এ মধ্যে এন্ড্রয়েড এর বুট লোগো। এর তার পরে এন্ড্রয়েড ইন্সটল (সাময়িক সময়ের জন্য) ইন্সটল করে নিন এবং উপভোগ করুন এন্ড্রয়েড এর স্বাদ আপনার নিজের কম্পিউটারে।

কিছু স্ক্রিনশট আপনাদের জন্যঃ

আশা করি আপনারা আজ থেকে দুধের স্বাধ ঘলে মেটানোর চেস্টা করবেন আমার রি টিউটোরিয়াল এর সাহায্যে, আর সেই সাথে মজা করবেন ভার্চুয়াল এন্ড্রয়েড এর সাথে।
সাথেই থাকুন নতুন টিউটোরিয়াল এর জন্য এবং আমাদের এই পোস্ট গুলো আপনার বন্ধুদের সকলের মাঝে শেয়ার করুন।
- ধন্যবাদ!
0 comments

সবচেয়ে পাতলা গেমিং আলট্রাবুক ‘ব্লেড’

আলট্রাবুক মানেই হালকা-পাতলা ল্যাপটপ। এবারে ‘ব্লেড’ নামে আলট্রাবুক বিভাগেই বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ তৈরির ঘোষণা দিয়েছে গেম নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে খ্যাত রেজার।
১৪ ইঞ্চি মাপের এলইডি ডিসপ্লেযুক্ত এ ল্যাপটপটি মাত্র ১৭ মিলিমিটার পুরু। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।
১৬০০ বাই ৯০০ পিক্সেল রেজুলেশনের আলট্রাবুকটিতে রয়েছে এনভিডিয়ার তৈরি দুই গিগাবাইট গ্রাফিকস কার্ড, ৮ গিগাবাইট র্যাম ও ইনটেলের চতুর্থ প্রজন্মের প্রসেসর।
গেম খেলার জন্য বিশেষভাবে তৈরি উইন্ডোজ ৮নির্ভর রেজারের এ আলট্রাবুকটিতে তথ্য সংরক্ষণের জন্য রয়েছে ১২৮ গিগাবাইট থেকে ৫১২ গিগাবাইট পর্যন্ত সাটা সলিড স্ট্রেট ড্রাইভ।
জুন মাস থেকেই যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাবে এ আলট্রাবুক। আর দাম পড়বে এক হাজার ৮০০ মার্কিন ডলার।
0 comments

পাসওয়ার্ডের বিকল্প উলকি ও পিল

যাঁদের পক্ষে পাসওয়ার্ড মনে রাখা কষ্টকর তাঁদের জন্য তৈরি হতে যাচ্ছে বিশেষ ধরনের ইলেকট্রনিক উলকি আর পিল। এ উলকি শরীরে লাগিয়ে রাখতে পারবেন বা বিশেষ পিল সেবন করলে এগুলো পাসওয়ার্ড হিসেবেই কাজ করবে।
সম্প্রতি গুগলের অধীনস্থ মটোরোলা এ ধরনের ইলেকট্রনিক ট্যাটু বা উলকি আর বিশেষ ধরনের পিল উদ্ভাবনের ঘোষণা দিয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে টেলিগ্রাফ অনলাইন।
শিগগিরই ‘মটো এক্স’ নামের নতুন একটি স্মার্টফোন বাজারে আনবে মটোরোলা। নতুন এ স্মার্টফোনটির পাসওয়ার্ড হিসেবে শরীরে লাগানো বিশেষ এ উলকি ব্যবহূত হতে পারে। 
মটোরোলার গবেষকেদের তৈরি বিশেষ এ উলকি ত্বকের ওপর আঁঁকা এক ধরনের সার্কিটের মতো। এতে কোনো ব্যাটারির প্রয়োজন পড়ে না। স্মার্টফোনের সঙ্গে থাকা বিশেষ ট্যাটু শনাক্তকরণ প্রযুক্তি এ ট্যাটু শনাক্ত করতে পারে। 
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ডি১১ সম্মেলনে মটোরোলার প্রধান নির্বাহী ডেনিস উডসাইড জানিয়েছেন, স্মার্টফোন ব্যবহারকারীকে পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা থেকে মুক্ত রাখতে বিশেষ ট্যাটু ও বিশেষ ধরনের পিল নিয়ে কাজ করছে মটোরোলা। উলকি ব্যবহারকারীর শরীরের কাছে স্মার্টফোনটি নিয়ে গেলেই ব্যবহারকারীকে শনাক্ত করতে পারবে মটোরোলা তৈরি ‘বুদ্ধিমান’ স্মার্টফোন। প্রযুক্তি বিশ্লেষকেরা মটো এক্স স্মার্টফোনটিকে বুদ্ধিমান বলছেন কারণ এটি ব্যবহারকারীর মনের ভাব আগেভাগেই বুঝতে সক্ষম হবে। স্মার্টফোনটির সেন্সর ব্যবহারকারীর মুঠোফোন ব্যবহারের ধরন বিশ্লেষণ করে আগেভাগেই স্বয়ংক্রিয় তথ্য জানাতে সক্ষম হবে।
ম্যাসাচুসেটস-ভিত্তিক প্রযুক্তি উদ্ভাবক প্রতিষ্ঠান ‘এমসি১০’ বিশেষ ধরনের এ উলকি উদ্ভাবন করেছিল। ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতা নকিয়াও এ ধরনের ইলেকট্রনিক উলকি প্রযুক্তিটি নিয়ে কাজ করছে।
এদিকে মটোরোলার প্রধান নির্বাহী উডস জানিয়েছেন, ইলেকট্রনিক উলকির পাশাপাশি বিশেষ ধরনের ইলেকট্রনিক পিল বা বড়ি তৈরিতেও কাজ করছে মটোরোলা। এ পিলটি খেলে মানুষের শরীর থেকে বিশেষ তরঙ্গ নির্গত হবে যা শনাক্ত করতে পারবে স্মার্টফোন। এ পিল শরীরের জন্য ক্ষতিকারক হবে না। 
মটোরোলা জানিয়েছে, ‘ই-ট্যাটু’ ও ‘পিল’ প্রযুক্তি এখনও উন্নয়নের পর্যায়ে রয়েছে। তাই এ প্রযুক্তি শিগগিরই ব্যবহারকারীর হাতের নাগালে আসবে না। তবে ‘মটো এক্স’ স্মার্টফোনটি শিগগিরই সাশ্রয়ী দামে হাতের নাগালে আনতে কাজ করছে মটোরোলা ও গুগল।
0 comments

কি লাইম পাইয়ের এইচটিসি ফ্যাবলেট!

অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ ‘কি লাইম পাই’ নির্ভর পাঁচ দশমিক নয় ইঞ্চি মাপের একটি ফ্যাবলেট বাজারে আনতে পারে এইচটিসি।

যখন কোনো কিছুই ঠিকঠাক মতো হচ্ছে না, তখন সব পন্থা বদলে আর গোড়া থেকে শুরু করা উচিত। এ কথাটি তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা এইচটিসি মনে রেখেছে। বাজারে যখন এইচটিসির অবস্থা খুব খারাপ চলছিল সেসময়েই ‘এইচটিসি ওয়ান’ দিয়ে আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে প্রতিষ্ঠানটি। এইচটিসি ওয়ান ট্যাবলেটটি প্রযুক্তি বাজারে সাড়া ফেলার পর এবারে এ মডেলের একটি ফ্যাবলেট আনার পরিকল্পনা করছে এইচটিসি।
স্মার্টফোনের চেয়ে আকারে কিছুটা বড় আবার ট্যাবলেটের চেয়ে আকারে ছোটো পণ্যগুলোকে ফ্যাবলেট বলেন প্রযুক্তি বিশ্লেষকেরা। 
সম্প্রতি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, ১০৮০ পিক্সেল ডিসপ্লেযুক্ত কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসরনির্ভর ফ্যাবলেট তৈরি করছে এইচটিসি। ফ্যাবলেটটির কোড নাম টি৬। অ্যালুমিনিয়াম কাঠামোর এ ফ্যাবলেটে থাকবে আলট্রাপিক্সেল ক্যামেরা সুবিধা।
প্রযুক্তি বিশ্লেষকেরা অবশ্য জানিয়েছেন, গুগল এখনও কি লাইম পাই নামের অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ ঘোষণা দেয়নি। ধারণা করা হচ্ছে, অ্যান্ড্রয়েড ৪.৩ নামে জেলি বিনের আরও একটি সংস্করণ আনবে গুগল। অবশ্য কবে নাগাদ গুগল ‘কি লাইম পাই’ ঘোষণা দেবে সে বিষয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। 
বছরের তৃতীয় প্রান্তিকে অর্থাত্ জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাসের যেকোনো সময় এইচটিসির ফ্যাবলেটটি ঘোষণা আসতে পারে। ফ্যাবলেটটির দাম হাতের নাগালে থাকবে বলেও ধারণা করছেন তাইওয়ান ভিত্তিক বিশ্লেষকেরা।
0 comments

ইউটিউব কি শুধু বিনোদনের!

ইউটিউবে কাজ বলতে কি শুধু ভিডিও দেখা বোঝায়? নেদারল্যান্ডসের গবেষকেরা বলছেন, ইউটিউব শুধু বিনোদনেরই নয় এটি গবেষণার কার্যকর একটি উপকরণ।

গবেষকেরা ইউটিউবের কার্যকারিতা পরীক্ষা করে দেখেছেন, গুগলের এ ভিডিও ওয়েবসাইটটি নানা ক্ষেত্রেই গবেষণার জন্য কার্যকর উপকরণ হিসেবে ব্যবহার করা যায়। 

আমস্টারডামের ভিইউ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ‘ইউটিউব অ্যাজ রিসার্চ টুল-- থ্রি অ্যাপ্রোচেস’ নামের একটি গবেষণা করেছেন। তাঁরা ইউটিউবে থাকা মিডিয়া কনটেন্টের প্রভাব বিশ্লেষণ এবং কিশোরদের ওপর এর প্রভাবের বিষয়টিও খতিয়ে দেখেছেন। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউটিউবের ভিডিওতে করা মন্তব্য, বিভিন্ন মিডিয়া কনটেন্টের প্রভাবসহ নানা বিষয়ে ইউটিউবের কার্যকারিতা পরীক্ষা করে দেখেন গবেষকেরা। গবেষণায় তাঁরা দেখেছেন, ইউটিউবকে শক্তিশালী ও কার্যকর গবেষণা উপকরণ হিসেবে ব্যবহার করা যায়। 

সাইবার সাইকোলজি, বিহেভিয়র অ্যান্ড সোশ্যাল নেটওয়ার্কিং সাময়িকীর সম্পাদক ব্রেন্ডা কে উইদারহোল্ড এ প্রসঙ্গে জানিয়েছেন, গবেষকেরা ইউটিউবের কার্যকর ব্যবহার নিয়ে দারুণ একটি গবেষণা করেছেন। সিস্টেমিক রিসার্চের ক্ষেত্রে ইউটিউব কার্যকর ভূমিকা রাখতে পারে গবেষণায় তাঁরা সে বিষয়টি প্রমাণ করেছেন।
0 comments

ইউটিউব ও ব্লগার ব্লগ ভিজিট করুন ঝামেলা ছাড়াই

ইসলামিক অনুভুতিতে আঘাত এর সাম্প্রতিক আলোচিত ইস্যুতে বিভিন্ন দেশে ব্যান হয়ে গেছে ইউটিউবসহ গুগলের বিভিন্ন সেবা। বাংলাদেশ ইউটিউব বন্ধ হওয়ার পরিনতি কিছুটা হলেও প্রভাব ফেলেছে গুগলের ব্লগার ব্লগ ও সার্চ ইঞ্জিনের উপর।


ফলে প্রায় সময়ই ব্লগার ব্লগ ও গুগল সার্চ ব্যবহারে সমস্যায় পড়তে হচ্ছে অনলাইন ব্যবহারকারীদের।

সমাধানঃ
ব্যানড হওয়া ওয়েবসাইটগুলো ভিজিটের আদর্শ ও সহজ উপায় হতে পারে Ultrasurf নামক প্রক্সি প্রোগ্রামটি। এটি ছোট, ব্যবহারবান্ধব ও ইন্সটল এর ঝামেলাবিহীন।



প্রথমে নিচের লিঙ্ক থেকে মাত্র ১.৫ মেগাবাইটের জিপ ডাউনলোড করে এক্সট্র্যাক্ট করুন।


এবার, ফোল্ডারের u1204.exe ফাইলে ডাবল ক্লিক করে নিচের দেখানো স্থানে রাইট ক্লিক করে Options থেকে Do not use IE মার্ক করে OK করে বেড়িয়ে আসুন। ব্যাস, কাজ শেষ।


এখন থেকে ব্যানড হওয়া ওয়েবসাইটে ভিজিট করার আগে জাস্ট শুধু u1204.exe ফাইলে ডাবল ক্লিক করে মিনিমাইজ করে রেখে দিন আর দেখুন মজা!

0 comments
 
ভোরের পাখি ব্লগ
© ভোরের পাখি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
ধুমেরকুঠি, হারাগাছ, কাউনিয়া, রংপুর
ইমেইলঃ-bhorerpakhi.2006@gmail.com